news editor
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রয়োজন নেই বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালি নিয়ে এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্পের মতে, মার্কিন অভিযানের মুখে ইরানের পাল্টা লড়াইয়ের সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না। তবে ইরানের অবশিষ্ট সামরিক শক্তি পুরোপুরি নির্মূল করতে আমাদের আরও কিছু কাজ সম্পন্ন করা বাকি আছে।’ ইরানের ওপর মার্কিন সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে তিনি জানান, দেশটির শক্তি এখন তলানিতে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে এই জলপথটি দিয়ে নৌ-চলাচল ব্যাহত থাকলেও ট্রাম্পের বিশ্বাস, এটি খুব দ্রুতই স্বাভাবিক হবে। তবে এই প্রণালি উন্মুক্ত করার দায়িত্ব ওই অঞ্চলের ওপর নির্ভরশীল দেশগুলোর ওপরই ছেড়ে দিতে চান তিনি। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি (হরমুজ প্রণালি) স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। আমরা দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছি, তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। যেসব দেশ এই জলপথ ব্যবহার করে, তারাই এখন এগিয়ে আসুক এবং এটি খুলে দেওয়ার ব্যবস্থা করুক।’

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি তেল সরবরাহ করা হয়। ট্রাম্পের মতে, যারা তেল বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, তারা এই গুরুত্বপূর্ণ পথটি খুলে দিতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন যে, ইরান এখন আর বড় কোনো হুমকি সৃষ্টি করার অবস্থায় নেই, যার ফলে আন্তর্জাতিক এই নৌপথটি ব্যবহারের বাধা দ্রুতই কেটে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

1

ভোলায় ভারতীয় যুবক আটক

2

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

3

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণ

4

হাম কখন বিপজ্জনক, প্রতিরোধে অভিভাবকরা যা করবেন

5

রাতের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

6

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

7

সড়কের চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল: ত

8

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

9

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

10

পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন

11

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ২, নিখোঁজ ১

12

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

13

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

14

মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

15

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহ

16

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প

17

পরিত্যক্ত দোকান থেকে তিন বালতি ককটেল উদ্ধার

18

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্

19

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন