news editor
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মরত পাঁচ পুলিশ পরিদর্শককে রাজধানীর বিভিন্ন থানায় বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে।

দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানায় কর্মরত পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে। এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনাইদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন

1

১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

2

দুবাই, দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

3

যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম প

4

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

5

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

6

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

7

রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো: দেব

8

মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ

9

পারস্য উপসাগরে আটকা হাজারো নাবিক

10

তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

11

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে

12

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

13

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন ৭ এপ্রিল

14

যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য ভেনেজুয়েলা!

15

উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্

16

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত

17

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জাম

18

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

19

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন