news editor
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করবেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।

জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় যারা গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হবে।

একুশে পদক প্রদানের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলেই যোগ দেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

1

রাহুলের মৃত্যুতে এবার আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

2

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হা

3

ইরানকে আরব দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

4

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

5

নওগাঁয় স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা

6

দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ইরানের হামলা

7

আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন

8

বরিশালে ইট-বালু বিক্রির প্রতিষ্ঠানে মিললো ২৬০০ লিটার ডিজেল

9

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

10

খুলনায় দিনে দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

11

গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ স্থাপনের ঘোষণা ইসরায়েলের

12

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

13

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির

14

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

15

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকা

16

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

17

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

18

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান কর

19

‘চলেন যুদ্ধে যাই’, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন