news editor
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকার-ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে।

এ বিষয়ে নূরুল ইসলাম বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।’

চিফ হুইপ জানান, আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যাঁর নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে উল্লেখ করে চিফ হুইপ জানান, এগুলো যাচাই-বাছাই করার জন্য আগামীকালের বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে তাঁরা কোনো ‘পজিটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

1

সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট

2

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

3

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

4

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

5

সংসদের স্পিকার পদে আলোচনায় ড. আবদুল মঈন খান

6

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণ

7

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

8

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

9

১২৪ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

10

তেলসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে : জ্বালানিমন্ত্রী

11

বেতন-ভাতা নেব না, সরকারি গাড়িও ব্যবহার করব না: কৃষিমন্ত্রী

12

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

13

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

14

তেল সংকটে বন্ধ ইঞ্জিন, দড়ি টেনে চলছে নৌকা

15

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

16

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিক

17

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা এনবি

18

১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার

19

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন