news editor
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেল সংকটে বন্ধ ইঞ্জিন, দড়ি টেনে চলছে নৌকা

করতোয়া নদীতে উল্লাপাড়ার বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া খেয়া ঘাটে তেল সংকটের কারণে দুই পাড়ে দড়ি বেঁধে হাতে টেনে নৌকা চালাচ্ছেন ঘাটের মাঝিরা। দীর্ঘকাল ধরে এই ঘাটে শ্যালো ইঞ্জিন লাগিয়ে নৌকা চালানো হতো। তবে প্রায় এক সপ্তাহ ধরে তেল না পেয়ে সেই ঘাটে দড়ি টেনে নৌকা চলাচল করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও ঘাটের মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার পূর্বাঞ্চলের অন্তত ২০ হাজার লোক বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাট পার হয়ে উল্লাপাড়া উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে নৌকা চলাচল। ঘাটের নৌকায় শ্যালো ইঞ্জিন লাগিয়ে নদী পারাপার করেন মাঝিরা। প্রতিদিন নৌকা চালাতে তাদের তেলের প্রয়োজন হয় অন্তত ৩ লিটার। কিন্তু তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আবেদন করার পর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে তাদের ঘাটের নৌকার জন্য প্রতিদিন এক লিটার করে তেল পাচ্ছেন। এতে অর্ধেক দিনও নৌকা চালানো সম্ভব হচ্ছে না।

ঘাটের মাঝি আব্দুল লতিফ, শহিদুল ইসলাম ও শাহাদত হোসেন বলেন, তেল সংকটে নিরুপায় হয়ে খেয়া নৌকা চালু রাখতে ১ সপ্তাহ ধরে তারা নদীর দুই পারে বাঁশের খুঁটি পুতে তাতে এপার ওপার দড়ি বেঁধে হাতে টেনে নৌকা চালাচ্ছেন। হাতে দড়ি টেনে দীর্ঘ সময় নৌকা চালানো খুবই কষ্টকর। তারপরেও তাদেরকে দড়ি টেনেই নৌকা চালাতে হচ্ছে। এ সব মাঝি তাদের প্রয়োজন অনুযায়ী তেল প্রদানের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন ও সাকিব হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হয়ে আসছেন। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে তেল সংকট দেখা দেওয়ায় এই ঘাট মাঝিরা তাদের নৌকার জন্য উপযুক্ত পরিমাণ তেল পাচ্ছেন না তাছাড়া এতে নদী পারাপারে সময়ও বেশি লাগছে।

জ্বালানি তেলের সংকটে স্থবির যমুনা চরের নৌ-চলাচল, বিপাকে মৎস্যজীবীরাওজ্বালানি তেলের সংকটে স্থবির যমুনা চরের নৌ-চলাচল, বিপাকে মৎস্যজীবীরাও

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমাদের দেশেও জ্বালানি তেলের প্রভাব পড়েছে। যে কারণে এখন তেল রেশনিং করা হচ্ছে। বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া ঘাট দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করেন বলে জেনেছি। আপাতত ঘাট মাঝিদের কষ্ট হচ্ছে। আমরা তাদের কষ্ট লাঘবে সব ধরনের চেষ্টা করছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

1

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

2

ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা

3

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ

4

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

5

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

6

অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

7

আপনার কণ্ঠ ছাড়া সংসদ অসম্পূর্ণ মনে হয়: হাদিকে স্মরণ করে হাস

8

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

9

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

10

কেন ডিসেবল হলো হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল? আসল কারণ

11

পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন

12

জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, ‘রেকর্ড জয়ের পথে তৃণমূল’

13

ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

14

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ

15

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের যৌথ উদ্যোগ

16

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

17

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

18

ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

19

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন