news editor
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদের প্রথম অধিবেশন হতে পারে ২৬ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের অধিবেশন আহ্বান করতে হয় এবং তিনি তা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে করেন। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন।

এদিকে অধিবেশন আহ্বান বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার কথা এখনো জানানো হয়নি বলে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন। তিনি বলেন, শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসার বিধান রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয় এবং ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি ২০৯টি আসন পেয়েছে এবং তাদের জোটের শরিকরা আরও তিনটি আসনে জয়ী হয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। তাদের নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের সবাই বিএনপির বিদ্রোহী প্রার্থী।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর আগে সেই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন করা হবে এবং অধিবেশনজুড়ে সদস্যরা ভাষণের ওপর আলোচনা করবেন।

এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রথম দিনের বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন। ফলে এবার সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ধরনের পরিস্থিতিতে অধিবেশনের সভাপতিত্বের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকলেও অতীতে জ্যেষ্ঠ সদস্যকে দায়িত্ব দিয়ে স্পিকার নির্বাচনের নজির রয়েছে। এবারও তেমন কোনো পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে এবং পরে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হবে।

এদিকে ক্ষমতাসীন দলের সংসদীয় দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে। তবে স্পিকার, উপনেতা ও চিফ হুইপ এখনো নির্ধারণ করা হয়নি। অন্যদিকে বিরোধী জোটের সংসদীয় দল ইতিমধ্যে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ মনোনীত করেছে। জুলাই জাতীয় সনদ ও ক্ষমতাসীন দলের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এবার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি

1

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

2

মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

3

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫

4

কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল: সারাজিস আলম

5

রাতের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

6

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফ

7

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

8

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

9

ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত

10

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএ

11

তারেকের নির্বাচনী ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দলীয় তহব

12

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

13

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর

14

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামি

15

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

16

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লেফ

17

পাম্পে পাম্পে ‘তেল নেই’ পোস্টার, জ্বালানি সংকটে দিশেহারা চাল

18

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

19

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন