news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ র‌্যাবের ডিজি (মহাপরিচালক), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ সিআইডি প্রধান, বর্তমান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এপিবিএনের প্রধান (অতিরিক্ত আইজি), ডিএমপি অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে সিএমপি কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে রদবদল করা হয়েছে। 

এছাড়া আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসাবে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি (সুপার নিউমারারি) জিএম আজিজুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। 

এছাড়া আরেক প্রজ্ঞাপনে সম্প্রতি খাগড়াছড়ি পুলিশ সুপার হিসাবে বদলি করা মোস্তাক সরকারের বদলি আদেশ বাতিল করে ডিএমপির উপকমিশনার পদে বহাল রাখা হয়েছে। 

একই প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে, মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং মাদারীপুরেরর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

1

এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

2

মাদক নিয়ে দুই পথশিশুর মধ্যে মারামারি, নিহত-১

3

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা—হাসনাতের প্রশ্নের উত্তর দিলে

4

সংসদে ওয়াক আউটের পর হাসনাত আবদুল্লাহর তিন শব্দের ফেসবুক পোস্

5

সারাদেশে ৭ লাখ ৭১ হাজার ভোটার স্থানান্তর, বিএনপি বলছে অস্বাভ

6

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

7

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

8

হাম হলে কী করবেন? কী করবেন না

9

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আই

10

মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ | ফরিদপুর-২ আসন

11

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার

12

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

13

বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে: আইনমন্ত্রী

14

উত্তেজনা বাড়লে ইরানই ক্ষতিগ্রস্ত হবে: হুমকি সৌদি আরবের

15

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

16

জাতীয় স্বার্থ ‘পাই পাই’ করে বুঝে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্

17

নির্বাচনে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ

18

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের

19

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন