news editor
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’

এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শিক্ষা বোর্ডে এক অদ্ভুত ভুল ধরা পড়েছে। মোট ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুলক্রমে ‘ফিমেল’ বা মহিলা লেখা হয়েছে। ফলস্বরূপ, পরীক্ষার্থীরা প্রস্তুতি ত্যাগ করে ভুল সংশোধনের জন্য কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংস এবং অপারেটরের অসাবধানতার কারণে এই বড় ভুলটি হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে।

তিনি আরও জানান, ভুলটি পরীক্ষার আগেই ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন সংশোধন করাতে পারছে। এখানে কোনো ধরনের হয়রানির সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।

বরিশাল বোর্ডের অধীনে এই বছর মোট ৮১,৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে। সাধারণত কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়। প্রিন্ট হওয়া রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয় পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে।

ত্রুটিপূর্ণ কার্ড প্রথমে ঝালকাঠিসহ দুটি জেলায় বিতরণকালে ধরা পড়ে। এরপর বোঝা যায়, মোট ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীকে ভুলক্রমে মহিলা বা ‘ফিমেল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরীক্ষার সম্ভাব্য তারিখ জুন মাসে নির্ধারিত হয়েছে। অধ্যাপক জি এম শহিদুল ইসলাম জানান, গত রোববার থেকে অনেক রেজিস্ট্রেশন সংশোধন করা হয়েছে এবং এটি বড় কোনো বিষয় নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো

1

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শ

2

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

3

আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন

4

কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার

5

ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

6

পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

7

দেশে মজুত করা জ্বালানি তেলে কতদিন চলবে?

8

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

9

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট

10

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে এবার মুখ খুললেন নাসীরুদ্দীন

11

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএন

12

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

13

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না

14

ডিপোতে তেল খালাসের সময় পেট্রোল পাম্পে আগুন

15

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

16

আড়াইহাজারে এবার গাঁজা লুট, আটক ২

17

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

18

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

19

এক ভুলেই বিশাল খেসারত দিতে হলো ইরানকে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন