news editor
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, তিনি মন্ত্রী হিসেবে নয় বরং সবার সহকর্মী হয়ে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে ফরিদপুরকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি কোনো সমস্যা হলে সরাসরি তাকে জানানোর জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরপ্রধানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ শুরু করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো উদ্যোগ নিয়েছে। মাঠপর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হবে।

রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে রোজা ও ঈদ পালন করতে পারে সে বিষয়েও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামনে নতুন প্রত্যাশার দিগন্ত তৈরি করেছেন। নানা সংগ্রামের পর গঠিত এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, তাই দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মাদক সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা মাদক সেবন করেন তাদের অনেকেই ভুক্তভোগী। তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হবে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, কোনো অপরাধীকে দলীয় পরিচয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি দোষী হয়—সে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত যেই হোক—তাকে আইনের আওতায় আনবেন। এটিই আমাদের সরকারের স্ট্যান্ড। নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের পূর্ণ সহযোগিতা থাকবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এলাকার অবকাঠামো ও স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যার বিষয়ে সরকার অবগত রয়েছে। ভাঙা সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। গ্রামাঞ্চলের সড়কের অবস্থাও উন্নত করতে প্রয়োজনীয় পরিকল্পনা করা হচ্ছে বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময় হলেও ইতোমধ্যে কাজের প্রস্তুতি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো মন্ত্রণালয়ে জানানোর জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

1

প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন

2

১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্

3

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

4

শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

5

কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

6

বৈশাখের আবহে নতুন রঙে সারা লাইফস্টাইল

7

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদ

9

সেই কিশোরীকে কোথায় দাফন করা হবে, তা অনিশ্চিত

10

অধিকাংশ তালিকাই ধারণানির্ভর এবং তারেক রহমানের ‘সিক্রেট ফাইল’

11

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, তাহলে বাংলাদেশে হঠাৎ কেন বাড়ল হামের

12

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

13

পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি

14

ইরানে বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি ইসরায়ে

15

জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

16

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

17

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহ

18

‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

19

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন