news editor
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ করায় প্রশাসনের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারপ্রধান রাজপ্রাসাদে বসে নয়, সরাসরি সচিবালয়ে এসে নিজ দায়িত্ব পালন করছেন, যা পুরো প্রশাসনকে আরও সক্রিয় করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনোদিন কি শুনেছেন মন্ত্রীরা প্রতিদিন মন্ত্রণালয়ে সকাল পৌনে নয়টায় সচিবালয়ে যায়? এখন যেতে বাধ্য, কারণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী রাজপ্রাসাদ ছেড়ে সকাল সকালেই সচিবালয়ে এসে অফিস করেন। তিনি অফিসে এসে প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয় পরিদর্শন করতে যান।’

জাতীয় উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মন্তব্য করেন, এই সরকারের নেতৃত্ব ব্যর্থ হলে জাতির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

স্বাস্থ্য খাতের চলমান সমস্যার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, টিকাদান কর্মসূচিতে নিয়োজিত ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়ক গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না। এছাড়া স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক মিলিয়ে প্রায় ২৫ হাজার কর্মীর পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে।

এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমি আশ্বস্ত করে বলছি আজ বা আগামীকালের মধ্যেই তাদের প্রতিনিধিদের ডেকে আমরা একটি সন্তোষজনক ফয়সালা করব, যাতে তারা খুশি হন। আমার শুধু অনুরোধ থাকবে, জাতির এই দুর্যোগের সময় তারা যেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে স্রষ্টার পরেই মানুষ যাদের ওপর ভরসা করে, তারা হলেন চিকিৎসক। তাই চিকিৎসকদের মেডিকেল ইথিকসের মধ্যে সবচেয়ে বড় বিষয় ‘বিশ্বাস’-কে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না:

1

মাছ ধরায় নিষেধাজ্ঞা: এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজ

2

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

3

ট্রাম্পের চাপ এড়িয়ে কূটনৈতিক পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননে সহা

4

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের

5

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

6

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

7

ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা

8

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

9

দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্র

10

৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল

11

কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের জন্য ইসির নির্দেশনা

12

বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে: আইনমন্ত্রী

13

আসিফ-আদিবকে নিয়ে পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

14

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

15

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন

16

মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ | ফরিদপুর-২ আসন

17

১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

18

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

19

বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন