news editor
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান

সরকার ২-৩ মাসের মধ্যেই ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো একটি অভিযান চালাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা অন্যায় করছে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এই ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না।

রোববার (৮ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, মাদক সমাজের প্রধান সমস্যা। মাদকাসক্ত ও মাদককারবারী কারা এটা সবার জানা। অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। এ ছাড়া কিশোর গ্যাং প্রশ্নেও সরকারের জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এরসঙ্গে যারা জড়িত তাদেরও ধরতে হবে।

তিনি শহরের ফুটপাতের হকার প্রসঙ্গে বলেন, হকাররা চাঁদা ছাড়া বসে না, আগে চাঁদাবাজদের ধরতে হবে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল মো. আমানুল হক, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম জিল্লুর রহমান, এনএসআই যুগ্ম-পরিচালক মো. হারুন মিঞা, আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ, পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মনিরা হক রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জ্বালানী তেল অবৈধ মজুদদারী নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিগত সময়ের তুলনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে।’

তিনি বলেন, ‘২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তীতে এক অস্থির পরিস্থিতি অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। ঈদকে সামনের রেখে বিশেষ পুলিশিংসহ পুলিশের নানা উদ্যোগের কথা তুলে ধরে নিরাপদ ফেনী গঠনে পুলিশ কাজ করছে।’

পরিবেশ মন্ত্রী বিকালে সোনাগাজীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

এর আগে সকালে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সার্কিট হাউজে আসলে তাকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অভ্যর্থনা জানান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিবেশ উন্নয়নে ও বনায়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। যাবতীয় দূষণ রোধে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে।’

অতীতে বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতে কি হয়েছে তা খতিয়ে দেখা হবে। তবে এতটুকু বলতে পারি আমাদের সময়ে কোনো অনিয়ম দুর্নীতির সুযোগ নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন

1

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

2

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

3

মেয়ে সেজে প্রতারণা ও যৌন সহিংসতা, ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তা

4

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

5

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

6

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

7

রাহুলের মৃত্যুতে এবার আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

8

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্

9

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন

10

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

11

৩০০ টাকা ঘুস নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

12

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখ

13

গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেই

14

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত

15

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

16

৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

17

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন

18

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

19

মবের শহরে পরিণত হয়েছে দেশ: সংসদে রুমিন ফারহানা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন