news editor
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজকগণ: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব বা ধর্মগুরুদের সদস্য হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য এরই মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ চালু হবে। এ ছাড়া ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে।

ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের বিভিন্ন অর্থনৈতিক-সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে, আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নেও সরকার সহযোগিতা করতে প্রস্তুত। প্রতিটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে একজন ইমাম-খতিব বা ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

সরকারের নতুন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, প্রথম পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির ও ১৪৪টি বৌদ্ধবিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় নেতা মাসিক সম্মানী পাচ্ছেন। পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

1

‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’: হাসনাত আবদুল্লাহর পোস্ট

2

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্র

3

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’

4

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

5

খুলনায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

6

অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

7

লেবাননে ১০ মিনিটে হিজবুল্লাহর ১০০টির বেশি ঘাঁটিতে হামলার দাব

8

বৈশাখের আবহে নতুন রঙে সারা লাইফস্টাইল

9

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজ

10

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তি

11

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

12

বিশ্ববাজারে ২০২২ সালের পর সর্বোচ্চে তেলের দাম, তীব্র সঙ্কটের

13

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই, ১৪-১৫টি বিষয়ে বিরোধী

14

মেট্রোরেল শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না

15

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

16

পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন

17

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

18

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার

19

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন