news editor
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংলিশ মিডিয়াম স্কুল নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

ইংরেজি মিডিয়াম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

এহছানুল হক মিলন বলেন, আমরা আমাদের সময়ে হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিওন্সকে গুরুত্ব দিয়ে বাংলাপিডিয়াতে অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু আমরা তখন ওদেরকে (ইংলিশ মিডিয়ামকে মন্ত্রণালয়ের) রেগুলেটরিতে আনতে পারিনি। সেই সময় এ উদ্যোগটা নিয়েও নেওয়া হয়নি। সেটা ভিন্ন গল্প। এবার আমার সঙ্গে প্রতিমন্ত্রীর কথা হয়েছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কীভাবে মন্ত্রণালয়ের রেগুলেটরির আন্ডারে আনা যায়, সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেকটি স্কুল-কলেজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিল পারমিসেবল। তবে তাদের কীভাবে রেগুলেটরির আন্ডারে আনা যায়, সে বিষয়েও আমরা আগামীতে উদ্যোগ নেব। 

 মিলন বলেন, তারা শিগগিরই কারিকুলাম বা পাঠ্যক্রম রিভিউ করবে। যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন, সেটা আমরা করব। সেজন্য আমাদের ইন্টার্নাল প্রিপারেশন নিতে হবে। যারা কারিকুলাম এক্সপার্ট রয়েছে, তাদের মধ্যেও সমন্বয় সাধন করা লাগবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প

1

মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা, আটক ৩

2

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

3

তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করলো: নাহিদ ইসলাম

4

জকসু নির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্র

5

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর

6

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি ‘বাংলা

7

তৃতীয় দফায় অস্ত্রোপচারের টেবিলে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

8

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

9

যুদ্ধ বন্ধের আহ্বান জানালো পরমাণু বোমা থেকে বেঁচে যাওয়া জাপা

10

২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সর

11

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫

12

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত

13

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

14

TEST

15

ময়মনসিংহে রেললাইন বেঁকে যাওয়ায় আড়াই ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

16

ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

17

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

18

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

19

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন