news editor
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রক  ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সোমবার (২৩ ফ্রেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ডিজিসিএ-এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি৯০ বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপনের পর ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসীর প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটি রাডার ও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়।

প্যাক্স ম্যানিফেস্ট অনুযায়ী, বিমানে দুইজন পাইলট, একজন রোগী, দুইজন পরিচর্যাকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিকসহ মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির টেল নম্বর ছিল ভিটি-এজেভি।

ডিজিসিএ আরও জানায়, জেলা প্রশাসনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-এর একটি দল পাঠানো হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

জানা গেছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর দুর্ঘটনায় ৬৩ শতাংশ দগ্ধ হন এবং তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে স্থানান্তর করা হচ্ছিল বলেই এই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী

1

যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

2

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

3

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

4

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

5

বাচ্চাদের নিয়ন্ত্রণের দায়িত্ব স্কুল-কলেজের নয়, অভিভাবকদের: শ

6

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

7

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আব

8

হাম হলে কী করবেন? কী করবেন না

9

ট্রাম্পের চাপ এড়িয়ে কূটনৈতিক পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননে সহা

10

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

11

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

12

ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি: টিআইবি

13

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

14

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

15

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

16

সংসদে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

17

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি

18

বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা

19

চলতি মাসেই দেশে ১০ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন