news editor
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪

ইউক্রেনে শুক্রবার (৩ এপ্রিল) অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার ওই হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো দিনের বেলায় ইউক্রেনে আরও বেশি বিমান হামলা চালাচ্ছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা শুক্রবারের হামলায় ৫০০-এর বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাথলিক ইস্টারের আগে হামলা তীব্র করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘আকাশে নীরবতা থাকা উচিত ছিল, কিন্তু রাশিয়া ইস্টারের আগেই হামলা করে পরিস্থিতি উত্তপ্ত করছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে পাওয়া ছবিতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, একটি বহুতল ভবনের ভগ্নাবশেষ এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।

আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক জানিয়েছেন, রাজধানী কিয়েভে এই হামলায় এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। কালাশনিক বলেন, ‘দুর্ভাগ্যবশত রাশিয়ার এই হামলায় প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পশু চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০টি প্রাণী মারা গেছে।

এএফপি'র সাংবাদিকরা বলেন, রাজধানীর কিছু বাসিন্দা মেট্রোতে বা বেসমেন্টে আশ্রয় নিলেও, বিকট শব্দে বাজতে থাকা বিমান হামলার সাইরেন সত্ত্বেও বহু মানুষ ক্যাফেতে নির্বিকার ভাবে বসে ছিলেন দেখেছেন। 

যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রযুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেছেন, ‘কিয়েভ অঞ্চলে ওবুখিভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে এবং ভিশনেভে একটি কিন্ডারগার্টেন ও স্কুলের মধ্যবর্তী স্থানে আরেকটি হামলায় বাড়িঘরের ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে তিনজন নিহত হয়েছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির ও মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় আরও দুজন নিহত হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, খারকিভ, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়া সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার হামলায় আটজন নিহত হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

1

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

2

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

3

তেল সংকটে বন্ধ ইঞ্জিন, দড়ি টেনে চলছে নৌকা

4

তারেকের নির্বাচনী ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দলীয় তহব

5

ইরান কোনোভাবেই মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

6

আইজিপির বাড়িতে চুরি!

7

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

8

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

9

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

10

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞের সা

11

নারিন্দায় এসি বিস্ফোরণে আগুন, একই পরিবারের তিনজন দগ্ধ

12

নড়াইল থেকে গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন

13

ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণের নি

14

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

15

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

16

ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের

17

জকসু নির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্র

18

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

19

সবাইকে শাহবাগ আসার আহ্বান: 'চলুন দেশ গড়ার নতুন লড়াইয়ে'

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন