news editor
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেলে থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকে। এরই জের ধরে ২০২৪ সালের ৯ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেলে অবস্থারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়। আরোপিত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (জিএসএইচডব্লিউএ)।

বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাসোসিয়েশন প্রাথমিকভাবে বিধিনিষেধ আরোপ করেছিল; যা ভিসা কেন্দ্র বন্ধের পর ২০২৫ সালের ডিসেম্বরে সব ধরনের ভ্রমণকারীর জন্য হোটেলে অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর্যায়ে পৌঁছায়।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা এখন কক্ষ বুকিং করতে পারবেন। বিবৃতিতে জিএসএইচডব্লিউএ বলেছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িজুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান করা সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ওই দিন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন।

অ্যাসোসিয়েশন বাংলাদেশি অতিথিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও জোর দিয়ে বলেছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদা সবার আগে। ভবিষ্যতে কোনো অসম্মানজনক কিংবা উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না বলেও সতর্ক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ, আহত ১১

1

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ২২৮ তালেবান যোদ্ধা, ৫৫ জন পাকি

2

ঢাকার বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা: হলফনামায় উঠে এসেছে কো

3

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

4

এপস্টেইন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়, লেবার পার্টি থ

5

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আই

6

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’

7

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার

8

সংসদের প্রথম অধিবেশন হতে পারে ২৬ ফেব্রুয়ারি

9

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

10

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

11

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন

12

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান

13

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

14

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

15

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: ইয়াও ওয়েন

16

মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

17

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

18

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

19

পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন