news editor
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবি প্রধান তামিমকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। সেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন মোহাম্মদ নবী। সাবেক সতীর্থের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে নবী লিখেছেন, ‌‌‌‌‌‌'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে খেলার মাঠে দুর্দান্ত ছিলেন। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন। আপনার এই নতুন জার্নিতে অনেক অনেক শুভকামনা।' 

এনএসসির গঠন করা ১১ সদস্যদের এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। এছাড়া জায়গা পেয়েছেন প্রতিমন্ত্রী-মন্ত্রীদের ছেলে-স্ত্রী। 

বিসিবির অ্যাডহক কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম। তিনি ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা।

এছাড়া দুই মন্ত্রীর ছেলেও জায়গা পেয়েছেন এই কমিটিতে। সৈয়দ ইব্রাহীম আহমদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তার বাবা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আরও আছেন তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরু। তিনি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এই কমিটিতে আছেন। ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী তিনি। সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক ফাহিম সিনহাও আছেন এই অ্যাডহক কমিটিতে। সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা।

অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আছেন এই কমিটিতে। ইন্দিয়া রোড ক্রীড়া চক্রের কাউন্সিলরও তিনি। এই কমিটির অন্যতম সদস্য তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালকও। এছাড়া বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানিও আছেন এই কমিটিতে। তিনি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যারিস্টার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পুরুষদের জন্য নতুন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তৈরি করল

1

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

2

ইসরায়েল-লেবানন সীমান্তে বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি

3

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

4

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী

5

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে

6

বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে: রুমি

7

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শ

8

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

9

হাম কখন বিপজ্জনক, প্রতিরোধে অভিভাবকরা যা করবেন

10

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে

11

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

12

ইরানের খারগ দ্বীপে অভিযানে ‘হিতে বিপরীত’ হতে পারে

13

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

14

আপনার কণ্ঠ ছাড়া সংসদ অসম্পূর্ণ মনে হয়: হাদিকে স্মরণ করে হাস

15

সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে

16

বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্

17

আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন

18

যমুনাই হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন!

19

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন