news editor
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত

মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হয়েছেন। তবে এই আগুন কোনো হামলা বা যুদ্ধজনিত কারণে লাগেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটির প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় রণতরীর ইঞ্জিন বা চালনাব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।

আগুনে আহত দুই নাবিক বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলেও জানিয়েছে সেন্টকম।

কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের পরও বিমানবাহী রণতরীটি সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে।

বর্তমান বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’তে অংশ নিতে বর্তমানে এটি লোহিত সাগরে অবস্থান করছে।

তবে কিছুদিন আগে রণতরীটির টয়লেট ব্যবস্থা অকেজো হওয়ার খবর জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। খবরে বলা হয়েছিল, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ৬৫০টি টয়লেটের বর্জ্য অপসারণে ব্যবহৃত ভ্যাকুয়াম সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। এমনিতেই টানা মোতায়েন, পরিবার থেকে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, তার ওপরে টয়লেট নষ্ট হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন রণতরীটির নাবিক তথা সেনারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আবদুল্লাহর রহস্যময় পোস্ট

1

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

2

কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল: সারাজিস আলম

3

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

4

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

5

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

6

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএ

7

স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

8

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

9

তেলবাহী হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: বালতি ভরে তেল নিচ্ছে স্থা

10

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

11

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রী

12

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত: নাহিদ ইসলাম

13

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

14

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

15

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

16

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দি

17

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে : মির্জা আব্বা

18

বিকাশ-নগদে কোন সেবা খোলা, কোনটা বন্ধ- জেনে নিন

19

রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ: চতুর্থবার বিরোধীদলে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন