news editor
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

অবশেষে গ্রেপ্তার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে তারা গ্রেপ্তার হয়েছেন। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়েছে, গোপন সূত্রে এসটিএফ খবর পায়- বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ সংঘটনের পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

এ ঘটনায় মামলা করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক দুই আসামির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে।

এর আগে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে চলন্ত রিকশায় গুলি করে পালিয়ে যাওয়া দু’জন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

1

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

2

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, তাহলে বাংলাদেশে হঠাৎ কেন বাড়ল হামের

3

অবশেষে শপথ নিলেন এনসিপির এমপিরাও

4

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব

5

বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১

6

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

7

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরা

8

চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয়:ইলন মাস্ক

9

দর্শনা সীমান্তে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

10

বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে: রুমি

11

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির

12

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: বিরোধীদলীয

13

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

14

কুষ্টিয়ায় ভোট চাওয়া নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৭

15

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

16

সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট

17

সাতসকালে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

18

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশ

19

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন