news editor
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার (২৮ মার্চ) ডিপোটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ডিপোটি ধ্বংস হয়ে গেছে। 

ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ডিপোতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর কি অবস্থা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকায় পাল্টা হামলা শুরু করে তেহরান। এর মধ্যে দুবাই ও আবধুাবিতে বিশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার ব্যাপারে বলেছিল, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।’

একই দিনে দুবাই সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ড্রোন ডিপোতে হামলার তথ্য প্রকাশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোরপূর্বক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে যুক্তরাষ

1

ছায়া মন্ত্রিসভা কী, জানুন বিস্তারিত

2

এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি

3

২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন

4

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকা

5

তেল সংকটে বন্ধ ইঞ্জিন, দড়ি টেনে চলছে নৌকা

6

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

7

অভ্যন্তরীণ-গোপনীয় বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন

8

নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

9

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়া

10

গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থা

11

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

12

সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

13

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

14

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত

15

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

সংশোধন হচ্ছে অন্তর্বর্তী সরকারের করা টেলিকম নীতিমালা

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

18

ইরানে ক্ষমতায় বসাতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিন নাম

19

‘সরাসরি যুদ্ধ’ বলছে পাকিস্তান, সংলাপের মাধ্যমে সমাধান চায় আফ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন