news editor
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে ক্ষমতায় বসাতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিন নাম

ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানের নেতৃত্বে কার্যত শূন্যতা দেখা দিয়েছে। 

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে। তিনি জানিয়েছেন, তার ‘খুব ভালো পছন্দের’এই তালিকায় তিনটি নাম রয়েছে। রোববার (১ মার্চ) ট্রাম্প এসব মন্তব্য করেছেন। 

নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, কে ইরানের নেতৃত্ব দিতে পারেন, সেই ব্যাপারে আমার কাছে তিনটা খুব ভালো পছন্দের নাম আছে। তবে এখনেই ট্রাম্প এসব নাম প্রকাশ করেননি। 

মার্কিন প্রেসিডেন্ট এনিয়ে বলেছেন, এখনই আমি এসব নাম প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক।

এদিকে সর্বশেষ ট্রাম্প জানিয়েছেন, সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি নিশ্চিত করেছেন যে ইরানে এই অভিযান আরও পাঁচ সপ্তাহব্যাপী চলতে পারে। 

লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি 

এর আগে ট্রাম্প এটিও বলেছিলেন, ইরানে এই হামলার উদ্দেশ্য দেশটির সরকার পরিবর্তন। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জোর দিয়ে বলেছেন, ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

1

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

2

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিন

3

১৩৪১ টাকার সিলিন্ডার বেড়ে ১৭২৮ টাকা, বিক্রি ২২০০-তে

4

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে

5

কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল: সারাজিস আলম

6

আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

7

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী

8

সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকার সেতু

9

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে

10

‘বট’ নামে ফেসবুকে নারী শিক্ষার্থীকে ‘গালি’ শিবিরকর্মীর

11

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না

12

লালবাগের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

13

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তা

14

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

15

পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি

16

সাফ নারী ফুটবল: এবারও বাংলাদেশের গ্রুপে ভারত

17

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

18

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্র

19

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন