news editor
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ২-৩ দিন পরপর মোবাইল কোর্ট, লার্ভা পেলেই জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠান বা স্থাপনায় পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ডেঙ্গুর ধরন আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি থাকে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ পালন করা হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

1

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

2

কক্সবাজার-১ আসনে বিজয়ী সালাহউদ্দিন আহমদ

3

গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা: পথসভার মঞ্চ ভেঙে

4

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

5

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

6

হরমুজ প্রণালির কাছে এখনো আটকে আছে ১৬০০ জাহাজ

7

ইসিতে বড় রদবদল, ১১২ কর্মকর্তা বদলি

8

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

9

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

10

শেরপুর-৩ আসনে লড়াইয়ে পাঁচ প্রার্থী, ভোট ৯ এপ্রিল

11

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

12

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

13

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

14

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্র

15

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

16

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান

17

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তান

18

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল

19

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন