news editor
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবি ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় নতুন দায়িত্বে নজরুল ইসলাম

এবি ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মুহম্মদ নজরুল ইসলাম।পদোন্নতির আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ব্যাংকিং ও মানবসম্পদ ব্যবস্থাপনা অভিজ্ঞতার অধিকারী মুহম্মদ নজরুল ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর সাবেক সভাপতি ছিলেন এবং মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাকে ‘বিশ্বের ১০০ জন মেধাবী মানবসম্পদ নেতার’ সম্মাননায় ভূষিত করে।

মুহম্মদ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) ডিগ্রি লাভ করেন।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা, মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা এবং নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ এবি ব্যাংক তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-

1

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

রাতের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

3

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্র

4

মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বিপুল বিস্ফোরক উদ্ধার

5

ঢাকা-১১তে আবার লাশের রাজনীতির শঙ্কা তৈরি হয়েছে : নাহিদ ইসলাম

6

শপিং ব্যাগ না পেয়ে কাপড় হাতে হাঁটছেন এমপি রুমিন ফারহানা

7

‘জোটের পক্ষে যে-ই প্রার্থী থাকুক, আমরা তার পক্ষেই কাজ করব’:

8

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো

9

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

10

ভারতকে অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি: মির্জ

11

মিয়ানমার সরকারের সঙ্গে সীমান্ত বাণিজ্য হবে: নৌপরিবহন প্রতিমন

12

১৬-১৮ বছরের শিশুরা জড়িয়ে পড়ছে অপরাধে

13

২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া

14

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে এবার মুখ খুললেন নাসীরুদ্দীন

15

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

16

মুক্তির আগেই বাজিমাত অক্ষয়ের ‘হাইওয়ান’

17

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ

18

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

19

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন