news editor
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে : রেলপথ মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। এই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

রেলপথ মন্ত্রী বলেন, ‘আমরা ৩ তারিখ থেকে ১০ দিন আগের টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছেড়েছিলাম। যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন এবং আজ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। স্টেশনে এসে দেখলাম এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। অনলাইন টিকিটে ব্যাপক চাপ ছিল; প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছেন। তবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ৩৬ হাজারের মতো টিকিট বিক্রি করতে পেরেছি।’

মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং প্রায় সবগুলোই নির্ধারিত সময়ে ছেড়েছে। মাত্র দুটি ট্রেন ৪০ মিনিটের মতো বিলম্বে ছেড়েছে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তাঁরা খুশি। তবে এই সেবার মান বজায় থাকবে কি না, তা নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। আমি তাঁদের আশ্বস্ত করেছি যে রেলের এই সেবার মান যেকোনো মূল্যে অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে তা আরও উন্নত হবে।’

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মানুষের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মিটার গেজে ১২৪টি এবং ব্রড গেজে আরও ১৪টির মতো কোচ যুক্ত করা হয়েছে। বর্তমানে ৩৬ থেকে ৪২ হাজার মানুষকে প্রতিদিন সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে রেলের। যাত্রার শেষ মুহূর্তে ছাদে বা অন্য কোনো উপায়ে ট্রেনে ওঠার যে বাড়তি চাপ তৈরি হয়, তা নিবৃত্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ এবার ভোট দেবার পণ করেছে: মির্জা ফখরুল

1

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

2

২০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, সৌখিন পরিবহনকে জরিমানা

3

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

4

সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা

5

মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

6

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

7

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

8

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়া

9

বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ

10

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

11

এনসিপির চার নেতার পদত্যাগ

12

ইরান অভিযানে ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত!

13

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

14

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

15

ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

16

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

17

শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

18

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈ

19

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন