news editor
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।

জানা যায়, দিলারা হাফিজের ২য় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।

এর আগে, গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুর

2

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

3

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহ

4

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনিশ্চিত বাবর

5

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন : তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের

6

‘এমভি বাংলার জয়যাত্রা’ এবার সৌদির রাস আল খাইরের পথে

7

জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প

8

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

9

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

10

ইরানে হামলা: প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ৭৭ কোট

11

ইরানের হামলায় লন্ডভন্ড ইসরায়েল, বাঙ্কার তৈরির অনুদান খুঁজছে

12

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ

13

আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

14

আরব আমিরাতের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

15

এনসিপিতে বড় ভাঙন: ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ, সংকটে জাতীয় না

16

‘ইরানের ড্রোন নকল করে আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে’

17

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

18

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

19

এবার বন্ধের পথে ডিএপি সার কারখানা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন