news editor
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আট বিভাগে একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি ‘বাংলা

1

সংগ্রাম থেকে স্বীকৃতি: আজ আন্তর্জাতিক নারী দিবস

2

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

3

ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে খাদে, আহত ১৫

4

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

5

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর

6

ঝুট দখলে যুবদলের দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, পথচারীসহ গুলিবিদ

7

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকা

8

হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত

9

মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস

10

বদলি নিয়ে নিজ এলাকায় যেতে পারবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

11

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

12

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

13

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

14

আমিরাত ও কুয়েতের জ্বালানি স্থাপনায় হামলা, উপসাগরীয় দেশগুলোতে

15

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

16

ইরানে হামলা: প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ৭৭ কোট

17

১১ জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান: তৃণমূল বিএনপ

18

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

19

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন