news editor
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। সংসদীয় কার্যক্রমের শুরুতেই স্পিকার বিলটির ওপর দফাওয়ারি সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। এসময় কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে গৃহীত হয়।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্তে এই সংশোধনী আনা হয়েছে।’

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করার বাধ্যবাধকতা ছিল। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজতর হবে।

মন্ত্রী বিলটি পাশের জন্য প্রস্তাব করলে স্পিকার তা ভোটে দেন। ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়।

উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল, যা আজ পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জু

1

আপসের শর্ত ভাঙায় জামিন বাতিল, আবার কারাগারে নোবেল

2

রাঙামাটির জুরাছড়িতে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

3

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

4

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

5

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

6

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

7

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

8

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজকগণ: প্রধা

9

সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

10

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

11

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

12

১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্

13

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

14

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈ

15

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আট

16

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফ

17

বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

18

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরি

19

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন : তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন