news editor
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেড় বছর পর নির্বাচিত সরকার পেলো দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দেড় বছর দেশ পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলো।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলো।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে অবস্থান করছিলেন। দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, মারা যান তাঁর মা ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শোকের মধ্যেই সক্রিয় রাজনীতিতে ফেরেন তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পায় ২০৯টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হন। আদালতের নির্দেশে দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট হয়নি।

একই দিনে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার জন ‘না’ ভোট দেন।

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যদের পরিষদের দায়িত্ব পালনের কথা। কিন্তু বিএনপির দাবি, এ বিধান সংবিধানে নেই। ফলে প্রস্তুতি থাকলেও তাঁদের শপথ অনুষ্ঠান হয়নি।

বিএনপি সদস্যদের শপথ না নেওয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই ভূমিকায় শপথ নেন।

সবশেষে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেড় বছর পর আবারও জনগণের ভোটে নির্বাচিত সরকার পেল বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

1

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’

2

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

3

এবার যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

4

পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

5

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

6

ঝুট দখলে যুবদলের দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, পথচারীসহ গুলিবিদ

7

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

8

ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা

9

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি

10

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

11

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

12

ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েবের অভিযোগ

13

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স

14

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

15

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈ

16

অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা, মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিল

17

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

18

ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেপ্তার

19

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন