news editor
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি হবে কবে

চৈত্রের ঝাঁজালো রোদে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অন্তত ১৫ জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। 

রোববার (৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টির দেখা মিলতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝরতে পারে শিলাও।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার (৬ এপ্রিল) থেকে বৃষ্টির আওতা বাড়বে উল্লেখযোগ্য হারে। 

ঐদিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—অর্থাৎ প্রায় সারা দেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

৭ ও ৮ এপ্রিল বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে (৮৩ মিলিমিটার)। এ ছাড়া শ্রীমঙ্গল ও রাজারহাটেও সামান্য বৃষ্টি হয়েছে।

বর্তমানে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তার জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহ অনেক এলাকা থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। 

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই আবহাওয়াত্ত্বিক পরিস্থিতির কারণেই মূলত মেঘের ঘনঘটা এবং পরবর্তী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত

1

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

2

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

3

নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ

4

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

5

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

6

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

7

নির্বাচনে ৩৬৪ জন পর্যবেক্ষক পাঠানোর নিশ্চয়তা ২৩ দেশ ও সংস্থা

8

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

9

বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরাতনের পাশাপাশি থাকছে নতুন মুখ

10

নির্বাচন ও গণভোট ঘিরে নৌযান চলাচলেও কড়াকড়ি

11

কাতার-কুয়েত-আমিরাত-জর্ডান ও ইরাকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্র

12

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

13

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, নারীসহ আটক ৩

14

অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা, মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিল

15

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

16

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

17

ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

18

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি

19

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন