news editor
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল—বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ নেয়।

দেশে দুর্নীতি দমনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ইতিবাচক ‘ট্র্যাক রেকর্ড’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির মতে, ২০০১ সালের জুনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে যায়। পরে ওই বছরের অক্টোবরে দায়িত্ব নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করে। এসব উদ্যোগের ফলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবরের আগেই দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ‘এশিয়ার ইমার্জিং টাইগার’ হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। 

অধিবেশনে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্গঠনের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।

তিনি জানান, বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই প্রথম ও প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্

1

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির

2

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

3

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার

4

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্

5

জোরপূর্বক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে যুক্তরাষ

6

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

7

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

8

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

9

নির্বাচনে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ

10

এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

11

দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

12

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

13

ছাত্র রাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের হট্টগ

14

বৈশাখের আবহে নতুন রঙে সারা লাইফস্টাইল

15

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

16

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো

17

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

18

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

19

মাছ ধরায় নিষেধাজ্ঞা: এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন