news editor
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয় এবং এতে সভাপতিত্ব করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

এ ছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত–প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।

উল্লেখ্য, অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত ডাকার দাবিও জানিয়েছে বিরোধী জোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি শামীম পাটোয়ারীর পৌনে ৫ কোটির সম্পদ, রয়েছে ব্যক্তি

1

১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্

2

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, পরিচয় শনাক্ত ২১

3

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

4

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

5

অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

6

ইসিতে বড় রদবদল, ১১২ কর্মকর্তা বদলি

7

ঈদের পর সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়

8

বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১

9

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু

10

অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার

11

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

12

আবাসিক ভবনের নিচে মিললো ২৫ হাজার লিটার তেলের ট্যাংক, ব্যবসায়

13

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই- তারেক র

14

ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত

15

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

16

ঢাকা-১৩ আসনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ববি হাজ্জজের

17

ভারতের পুনের যৌনপল্লী থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

18

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

19

ফেসবুকে আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে, খুব আনন্দিত হই: শিক্ষ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন