news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

জামালপুরের ইসলামপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে ৩৯টি দেশের তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়। তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিচ্ছি না। মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাজ করছেন। এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। আন্ত:মন্ত্রণালয় মিটিং করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই পাঁচটি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি- সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই চারটি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি।

দু:খের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে আমাদের চারজন বাংলাদেশি মারা গেছে। তাদের লাশগুলো এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুন্দর, সুষ্ঠুভাবে দেশ যেভাবে চলার দরকার আমাদের সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল, সেই টাকায় ফেরত দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদ

1

এপস্টেইন ফাইলে নাম, কড়া জবাব জিজি হাদিদের

2

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহ

3

অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরক

4

সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

5

আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

6

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহ

7

থানার ওসি যেন মন্ত্রীকে ফোন না করে: স্বরাষ্ট্রমন্ত্রী

8

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

9

আইজিপির বাড়িতে চুরি!

10

মার্চের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩৩৩ কোটি ডলার

11

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরা

12

ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারে ‘কয়েক ডজন যুদ্ধবিমান’ অংশ নিয়েছ

13

হরমুজ প্রণালীতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ

14

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

15

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

16

ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণের নি

17

এনসিপির সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডা. তাসনিম জারা নিজস্ব প্রত

18

টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ

19

চৈত্র সংক্রান্তি আজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন