news editor
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’ 

শনিবার (১৪ মার্চ) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের ‘সর্ববৃহৎ কড়াইয়ের’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই স্থাপনের দাবি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের ‘মেগাকিচেন’ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই বিশাল কড়াইয়ে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য রান্না করা সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যসহায়তা নিশ্চিত করা ও দুর্যোগকালে দ্রুত রান্না করা খাবার বিতরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, কড়াইটির আয়তন ৭৭০ বর্গফুট, ব্যাস ৩১ দশমিক ৫ ফুট এবং গভীরতা ৪ দশমিক ৫ ফুট। এতে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য খাবার রান্না করা যায়। পবিত্র রমজান মাসের প্রথম দিন ১ লাখ মানুষের জন্য রান্না করে কড়াইটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

মন্ত্রী বলেন, শীতসহ তিন ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। গাজীপুরে দুর্যোগ বিষয়ক একটি গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবেন।

মন্ত্রী জানান, চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে, যার মধ্যে কুড়িগ্রাম জেলাও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া টিআর ও কাবিখা কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে কোনও এলাকায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ ত্রাণ (জিআর) প্রদান করা হবে, যাতে কোনও মানুষ কষ্টে না থাকে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল সম্প্রচার অনিশ্চিত, সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়

1

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

2

স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা জা

3

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

4

ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

5

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

6

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

7

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন : তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের

8

পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন

9

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

10

সরবরাহ বন্ধ, খোলা বাজারে চড়া দামে এলএনজি কিনছে সরকার

11

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

12

বিএনপিকে অভিনন্দন জা‌নালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

13

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভাল থাকলো, এই কারণে ১৭ বছর ভুগেছি

14

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজ

15

ইসরায়েলি হেলিকপ্টার ভুল করে নিজ দেশেই বোমা ফেলেছে

16

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল

17

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

18

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁ

19

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন