news editor
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করবেন।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্

1

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন

2

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

3

ইসরায়েলে ‘সবচেয়ে তীব্র’ হামলার দাবি ইরানের আইআরজিসির

4

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলে

5

কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল: সারাজিস আলম

6

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

7

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স

8

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে ফ্রি স্বাস

9

অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

10

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, তাহলে বাংলাদেশে হঠাৎ কেন বাড়ল হামের

11

সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট

12

যমুনাই হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন!

13

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছ

14

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

15

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

16

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

17

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

18

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির ক

19

কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন