news editor
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ঘোষণায় জানান, বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএফআইসিওয়াইপির ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। গুতেরেস তার নেতৃত্বে মিশনের নিষ্ঠা ও প্রভাবের প্রশংসা করেছেন।

বিবৃতিতে বলা হয়, মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা নিয়ে এই পদে আসছেন। সবশেষে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন এবং কক্সবাজারে বিভিন্ন অপারেশন তদারকি করেছেন।

কর্মজীবনে তিনি পদাতিক ইউনিটে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বের মধ্যে ছিল- সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অপারেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

1

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত

2

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

3

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

4

যুদ্ধে না জড়াতে ইউরোপকে কড়া হুঁশিয়ারি ইরানের

5

১১ জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান: তৃণমূল বিএনপ

6

আগামী ১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্

7

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্

8

রাজধানীতে ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

9

১৩৪১ টাকার সিলিন্ডার বেড়ে ১৭২৮ টাকা, বিক্রি ২২০০-তে

10

৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

11

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

12

১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতা: অভিযোগ ভারতের

13

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক

14

কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল: সারাজিস আলম

15

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতা

16

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে: আইজিপি

17

উত্তেজনা বাড়লে ইরানই ক্ষতিগ্রস্ত হবে: হুমকি সৌদি আরবের

18

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের

19

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন