news editor
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থানায় নিল পুলিশ

ঢাকার গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসার সামনে থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। বারবার সরে যেতে বলা হলেও নির্দেশনা না মানায় শনিবার সন্ধ্যার পর তাদের থানায় নেওয়া হয়।

আটকরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘তারা ভিক্ষুক, সেখানে তারা অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বার বার সরে যেতে বললেও তারা শুনছিলেন না। পরে আমাদের জানালে ইফতারের পর তাদেরকে থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘তেমন কিছু না, তাদেরকে এনে বসিয়ে রেখেছি, খাবার দিয়েছি। আমরা কথাবার্তা বলছি।’

ওই ছয়জনের বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন তিনি।

নির্বাচনের আগে গেল ৪ জানুয়ারি ও আগের দিন রাতে তারেক রহমানের বাসা ও বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা নিজেদের তারেক রহমানের ভক্ত বলে দাবি করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না: ইরানি খতিব

1

২০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, সৌখিন পরিবহনকে জরিমানা

2

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

3

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্

5

নেইমারবিহীন দল ঘোষণা ব্রাজিলের, ডাক পেলেন ৫ নতুন মুখ

6

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

8

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্

9

জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প

10

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

11

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

12

সংগ্রাম থেকে স্বীকৃতি: আজ আন্তর্জাতিক নারী দিবস

13

সংসদের স্পিকার পদে আলোচনায় ড. আবদুল মঈন খান

14

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

15

৩০০ টাকা ঘুস নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

16

হোস্টেলের দরজা ভেঙে ছাত্রের ঘুম ভাঙালো পুলিশ-ফায়ার সার্ভিস!

17

রাঙামাটির জুরাছড়িতে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

18

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

19

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন