news editor
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঈদের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। এসব বিষয় মোকাবিলায় মন্ত্রীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে নারী নির্যাতন ও ধর্ষণের মামলাও গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি বলেন, এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার করা।

এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে কিছু পরিবর্তন অনুমোদন দেওয়া হয়েছে, যা পরে সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ কার্যদিবসের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থ

1

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়ে

2

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

3

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

4

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজে

5

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্

6

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ই

7

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের

8

বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ই

9

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

10

‌তাজু ভাইয়ের ফেসবুক পেজ গায়েব করলো কে?

11

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

12

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্

13

সাদ্দাম-গাদ্দাফি-খামেনি: যুক্তরাষ্ট্রের পরবর্তী শিকার কোন নে

14

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

15

ফেসবুকে আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে, খুব আনন্দিত হই: শিক্ষ

16

ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ

17

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

18

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরা

19

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন