news editor
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৩ আগস্ট ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমান (এফসিএমএ) অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

জানা গেছে, মোস্তাকুর রহমান পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে বুধবার দুপুরে ‘সরিয়ে দেওয়া হচ্ছে’—এমন খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন আহসান এইচ মনসুর। চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।” এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

সূত্র জানায়, সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে কার্যালয়ে আসেন তিনি। এ সময় তার অপসারণের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা না বলেই তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করেন। এতে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার ৯ আগস্ট পদত্যাগ করেন। পরে ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

1

মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত

2

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত

3

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার

4

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

5

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

6

সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

7

বেসরকারি খাতনির্ভর অর্থনীতির কারিগর বেগম খালেদা জিয়া: বিশেষ

8

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

9

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

10

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: তারেক রহমান

11

তারেকের নির্বাচনী ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দলীয় তহব

12

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

13

দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন: প্রধান উপদে

14

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

15

‘প্রণালি খুলে দে’, মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হাম

16

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত

17

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

18

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

19

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন