news editor
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সরাসরি যুদ্ধ’ বলছে পাকিস্তান, সংলাপের মাধ্যমে সমাধান চায় আফগানিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে তালেবান সরকারের বাহিনীর ওপর বৃহস্পতিবার রাতভর বিমান হামলার পর দেশটির বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাবেক মিত্র দেশের বিরুদ্ধে এটি পাকিস্তানের সরাসরি প্রথম হামলা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে।’

প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আরও বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের এবং আপনাদের (আফগানিস্তান) মধ্যে এটি সরাসরি যুদ্ধ।’

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুল ও তালেবান নেতৃত্বের ঘাঁটি কান্দাহার শহর লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালেবানের সামরিক কার্যালয় ও চৌকিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একইসঙ্গে দুই দেশের সীমান্তের বিভিন্ন এলাকায়ও সংঘর্ষ হয়েছে।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে আফগানিস্তান।

এ বিষয়ে শুক্রবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সংলাপের মাধ্যমে সমাধান করতে চায় আফগানিস্তান।

কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, রাশিয়া, চীন, তুরস্ক ও সৌদি আরব পরিস্থিতি প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করছে।

আফগানিস্তান ও পাকিস্তান—উভয় দেশের প্রতিবেশী ইরানও সহায়তার প্রস্তাব দিয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্র

1

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সূচিতে রবিবার থেকে চলবে ব্যাংক

2

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

3

এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি

4

জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে

5

কেন ডিসেবল হলো হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল? আসল কারণ

6

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

7

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

8

রেলওয়ের বহরে ভারত থেকে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন

9

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

10

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

11

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধ

12

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে

13

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল

14

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

15

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

16

সারাদেশে ১৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেপ্তার

17

প্রথমবারের মতো ফরিদপুরের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

18

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

19

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন