news editor
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে প্রবল ঝড়-বৃষ্টি, বুর্জ খলিফায় বজ্রপাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ঝড়-বৃষ্টির মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। তবে শক্তিশালী অবকাঠামোর কারণে ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (২৭ মার্চ) রাতে দুবাইয়ে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। এ সময় বিশাল আকৃতির বজ্রপাত আঘাত হানে শহরের আইকনিক স্থাপনা বুর্জ খলিফায়। ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

দুবাই ছাড়াও একই দিনে রাজধানী আবুধাবি, শারজাহসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির খবর জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

২০১০ সালে উদ্বোধন হওয়া ১৬৩ তলাবিশিষ্ট বুর্জ খলিফার উচ্চতা প্রায় ২ হাজার ৭৭২ ফুট। আশপাশে সমান বা বেশি উচ্চতার ভবন না থাকায় বজ্রপাতের সময় স্বাভাবিকভাবেই এটি আঘাতপ্রাপ্ত হয়।

তবে এত বড় বজ্রপাতেও ভবনটি অক্ষত থাকার কারণ এর উন্নত প্রকৌশল কাঠামো। ইস্পাতনির্মিত দৃঢ় অবকাঠামোর পাশাপাশি ভবনটির চূড়ায় স্থাপিত লাইটেনিং রড বজ্রপাতের আঘাত গ্রহণ করে বিদ্যুৎ নিরাপদে মাটিতে নামিয়ে দেয়, ফলে মূল স্থাপনায় কোনো ক্ষতি হয় না।

দুবাইভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি এমার প্রোপার্টিজের মালিকানাধীন বুর্জ খলিফা ১৫০ কোটি ডলারের বিমার আওতায় রয়েছে। ভবনটির ১২৪, ১২৫ ও ১৪৮ তলায় পর্যটকদের জন্য অবজারভেশন ডেক রয়েছে, যা দুবাই ভ্রমণকারীদের অন্যতম প্রধান আকর্ষণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা: হলফনামায় উঠে এসেছে কো

1

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

2

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

3

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

4

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

5

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্

6

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে

7

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

8

‘মিস টার্গেটে’ খুলনায় এবার রিকশাচালক গুলিবিদ্ধ

9

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

10

হরমুজ প্রণালী বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফ

11

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরি

12

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

13

শিশুসহ ৩ কিশোরী নির্যাতন-ধর্ষণের পর হত্যার ঘটনায় জাতি স্তম্ভ

14

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

15

গণভোট ও দুদক সংস্কার প্রস্তাবে জামায়াতের তীব্র বিরোধিতা

16

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার

17

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

18

১১ দলীয় জোট শপথ নেবে না, দাবি এনসিপি মুখপাত্রের

19

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই, ১৪-১৫টি বিষয়ে বিরোধী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন