news editor
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুবাই থেকে দুটি বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

আজ বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

আগামীকাল ৫ মার্চ, বৃহস্পতিবার, অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 

বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে ইউএস-বাংলা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে: রুমি

1

মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস

2

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

3

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

4

মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ

5

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ই

6

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

7

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের

8

রোববার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাস

9

ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

10

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

11

‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন

12

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

13

রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

14

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ২, নিখোঁজ ১

15

খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরা

16

প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ড বাংলায় লিখতে ডিএসসিসি’র নির্দে

17

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

18

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত

19

জটিল সমস্যা নিয়ে হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মিতু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন