news editor
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরাকের জলসীমায় একটি তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় বুধবার (১১ মার্চ) এক ক্রু সদস্য নিহত হয়েছেন এবং দুটি জাহাজ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) হামলার পরপরই এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর ওপর সাম্প্রতিক এই হামলাকে ইরান যুদ্ধের বড় ধরনের বিস্তার হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা অন্তত ১৬টিতে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে যায়। সাম্প্রতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের মিত্রদের জন্য ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে হামলা চালাবে। তিনি তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি ব্যবহার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, ইরানের নৌবাহিনীর প্রায় সবকিছুই ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।

ইরাকি বন্দর কর্মকর্তাদের মতে, গতকাল গভীর রাতে হামলার শিকার হওয়া জাহাজ দুটি হলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ এবং মাল্টার পতাকাবাহী ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করেছিল।

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো জানিয়েছে, ‘সেফ সি বিষ্ণু’ জাহাজটি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একটি ইরাকি কোম্পানি ভাড়া নিয়েছিল। অন্যদিকে ‘জেফিরোস’ জাহাজটি বসরা গ্যাস কোম্পানির জ্বালানি পণ্য বহন করছিল।

সোমোর তথ্যমতে, ইরাকি জলসীমার ভেতরে এক জাহাজ থেকে আরেক জাহাজে পণ্য স্থানান্তরের সময় দুটি জাহাজই হামলার শিকার হয়।

তথ্যসূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনমান উন্নয়নে মাসিক ভাতা-ফ্যামিলি কার্ড-ফার্মার-হেলথ কার্ড

1

দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্র

2

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

3

বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ

4

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই: স

5

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ

6

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

7

নাসার নজরুলের স্ত্রীর ৬০৪ শতাংশ জমি জব্দের আদেশ

8

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

9

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

10

আবাসিক ভবনের নিচে মিললো ২৫ হাজার লিটার তেলের ট্যাংক, ব্যবসায়

11

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১

12

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত

13

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত

14

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্

15

গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা: পথসভার মঞ্চ ভেঙে

16

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

17

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

18

চৈত্র সংক্রান্তি আজ

19

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: জামায়াত আমির

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন