news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের টেকসই উন্নয়নে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য: মির্জা ফখরুল

দারিদ্র্য বিমোচন ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী এভিনিউয়ের ‘পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যু’তে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) আয়োজিত জেসিআই কার্নিভাল-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “জেসিআই তরুণদের জন্য একটি চমৎকার বৈশ্বিক প্ল্যাটফর্ম। সমাজ পরিবর্তনের এই ধারাকে আরও বিস্তৃত করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে।”

স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে আধুনিক প্রযুক্তি ও তরুণদের নতুন চিন্তাধারাকে কাজে লাগাতে হবে।

উপস্থিত তরুণ উদ্যোক্তা ও প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, “নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে আপনাদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দারিদ্র্য বিমোচন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ সমাজের উদ্ভাবনী শক্তির সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

1

নওগাঁয় স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা

2

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকা

3

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

4

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

5

কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন

6

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১৮৮

7

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ

8

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

9

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে

10

নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

11

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না: আ

12

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

13

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

14

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

15

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

16

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান

17

বিএনপিকে অভিনন্দন জা‌নালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

18

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

19

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন