news editor
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে

লেবানন থেকে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলার মুখে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে চরম অস্থিরতা ও ক্ষোভ বিরাজ করছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় মেয়রদের অনুরোধ করেছেন যেন তারা বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়া থেকে বিরত রাখেন। 

বুধবার (২৫ মার্চ) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে নেতানিয়াহু স্বীকার করেন, বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। 

ইরানের দূরপাল্লার মিসাইলের মতো হিজবুল্লাহর রকেটগুলোর ক্ষেত্রে আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগ থাকে না বললেই চলে, ফলে সাইরেন বাজার পর নিরাপদ স্থানে যেতে বাসিন্দারা মাত্র কয়েক সেকেন্ড সময় পান। প্রধানমন্ত্রীর এমন অনুরোধের বিপরীতে স্থানীয় কাউন্সিল প্রধানরা সরকারের অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন।

মাত্তে আশের আঞ্চলিক কাউন্সিলের প্রধান মোশে দাভিদোভিচ অভিযোগ করেছেন, সরকার নাগরিকদের নিরাপত্তার জন্য বিদ্যমান পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তিনি ২০১৮ সালে ঘোষিত ‘নর্দান শিল্ড’ প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই সময় সীমান্ত সংলগ্ন হাজার হাজার ঘরবাড়িতে বোম শেল্টার তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ২০২৬ সালেও অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই বাস করছেন। 

দাভিদোভিচের মতে, বিগত বছরগুলোতে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের সময় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও এবার মানুষ নিজ ঘরে থেকেই কেবল প্রার্থনা করছে। সরকারি বাজেটে এই সুরক্ষা খাতের বরাদ্দ ব্যাপকভাবে কমিয়ে দেওয়ায় সীমান্তবর্তী ৫ হাজারেরও বেশি অ-আবাসিক ভবন এবং হাজার হাজার বাড়ি এখন রকেট হামলার মুখে অরক্ষিত অবস্থায় রয়েছে।

উত্তরাঞ্চলীয় মার্গালিওট মোশ্যাভের প্রধান (মেয়র) ইতান দাভিদি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে সরকারের ভূমিকার নিন্দা জানিয়েছেন। সম্প্রতি রকেট হামলায় নিহত ২৭ বছর বয়সী নুরিএল দুবিনের কথা উল্লেখ করে তিনি বলেন, নুরিএল আগামী সেপ্টেম্বরে বিয়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু বিয়ের মণ্ডপের বদলে তাকে এখন কবরে যেতে হলো। 

দাভিদি আক্ষেপ করে বলেন, ‘ইসরায়েল আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এখন লেবাননের হাতে ছেড়ে দিয়েছে।’ তিনি আরও বলেন যে, তিনি তার আত্মার গভীর থেকে কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন জানালেও রাষ্ট্র তাদের পাশে দাঁড়াচ্ছে না। তার মতে, বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি রক্ষার জন্য লড়াই করলেও রাষ্ট্রের সমর্থন ছাড়া একা টিকে থাকা সম্ভব নয়।

কিরিয়াত শমোনা শহরের মেয়র আভিচাই স্টার্ন সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, লেবানন বা ইরানে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, যদি ইসরায়েলের নিজের একটি শহরই ধ্বংস হয়ে যায় তবে তা হবে বড় পরাজয়।

শেষে তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, প্রায় ২৪ হাজার মানুষের এই শহরে এখন মাত্র ১০ হাজার বাসিন্দা অবশিষ্ট আছে এবং পরিস্থিতি এভাবে চলতে থাকলে এক মাসের মধ্যে শহরটি জনশূন্য হয়ে পড়বে। স্টার্ন জরুরি ভিত্তিতে প্রায় ৪ হাজার ৭০০টি অরক্ষিত ঘরবাড়ি থেকে মানুষ সরিয়ে নেওয়ার দাবি জানান। বিশেষ করে যারা শারীরিক সক্ষমতার অভাবে শহর ছাড়তে পারছেন না, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর রকেট হামলা উত্তর ইসরায়েলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বৃহস্পতিবারও হিজবুল্লাহর ছোড়া ক্লাস্টার বোমার আঘাতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

যদিও ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহ ও ইরানের সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে কাজ করছে, কিন্তু উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন তারা প্রতিনিয়ত মৃত্যুর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। সাইরেনের শব্দ আর রকেট বিস্ফোরণের মাঝে আটকা পড়া এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে স্থানীয় নেতারা হুশিয়ারি দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

1

সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি

2

১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূ

3

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

4

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

5

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

6

চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

7

যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

8

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

9

কাতার-কুয়েত-আমিরাত-জর্ডান ও ইরাকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্র

10

এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে

11

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

12

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

13

২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া

14

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

15

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল

16

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারে

17

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

18

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

19

মার্চের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩৩৩ কোটি ডলার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন