news editor
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সুদানি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে ইরাকি প্রধানমন্ত্রী এই অবস্থান ব্যক্ত করেন।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপের সময় আল-সুদানি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আল-সুদানি জোর দিয়ে বলেন, ইরাক তার ভূমিকে ইরানের ওপর আক্রমণের সূচনাস্থল হিসেবে ব্যবহার করার অনুমতি কোনো পক্ষকেই দেবে না।

তিনি সতর্ক করে আরও বলেন, ‘ইরাককে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।’

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরাক তার উদ্বেগের কথা জানিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরণে কাঁপলো তেহরান, ইসরায়েলজুড়ে সাইরেন

1

সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহ

2

ইসরায়েলি হেলিকপ্টার ভুল করে নিজ দেশেই বোমা ফেলেছে

3

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

4

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

5

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’

6

ইরানে হামলা: প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ৭৭ কোট

7

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা—হাসনাতের প্রশ্নের উত্তর দিলে

8

১১ দিনেও খোঁজ মেলেনি সুন্দরবনে অপহৃত ২০ জেলের

9

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্ব

10

টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে

11

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

12

রাহুলের মৃত্যুতে এবার আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

13

যুদ্ধে ইরানকে যেসব সহায়তা দিচ্ছে রাশিয়া

14

গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থা

15

২০২৮ পর্যন্ত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: ফের জামায়াতের সেক্র

16

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

17

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

18

লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন

19

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত: নাহিদ ইসলাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন