সবুজ সুলতান (নড়াইল) :
ভাষার মাস ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মনিকা একাডেমির আয়োজনে শিশুদের জাতীয় পতাকা ও শহীদ মিনার অংকন এবং চন্দ্রকথা সাহিত্য রাজ্যের উদ্যোগে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে,আজ (২৭ফেব্রুয়ারি,শুক্রবার) সকাল ১০ ঘটিকায়। নড়াইল শহরের ভওয়াখালী,দেবদারতলা এলাকায় মোল্যা কমপ্লেক্স ভবনে অবস্থিত একাডেমি কার্যালয়ে।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় দুইটি বিভাগের চারটি শাখায় বিজয়ী ১৪ জন কে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে মনিকা একাডেমি ও চন্দ্রকথা'র পরিচালক সবুজ সুলতান (শাওন) এর সভাপতিত্বে এবং একাডেমি অফিস সুপারভাইজার সুমাইয়া আক্তার বন্যার উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ উজির আলী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও মাধ্যমিক শিক্ষক মোঃ মিজানুর রহমান, দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মোঃ নুর ইসলাম এসময় উপস্থিত ছিলেন আলকুবা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মোঃ খসরুজ্জামান, মনিকা একাডেমির প্রশিক্ষক শিল্পী মোহিত বিশ্বাস সহ অভিভাবক সদস্যবৃন্দ।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের কবিতা আবৃত্তিতে ও রঙ-তুলিতে ফুটে ওঠে বায়ান্নর ভাষা শহীদদের বিভিন্ন প্রেক্ষাপট।