news editor
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ, দুলাভাই আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দু’দিন শরিফা খাতুন নামে ৬ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফা একই উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। শিশুটি গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার। এনিয়ে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহত শিশুটির দাদা আব্দুল করিম।

এ ঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করেছে।

শিশুটির দাদা আব্দুল করিম জানান, শুক্রবার শরিফা তার দুলাভাইকে সঙ্গে নিয়ে তার জামাই রুবেলের বাড়িতে দাওয়াত খেতে যায়। দুপুরের পর তার নাতনীকে নির্মমভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পরে তার সন্ধান না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে ওই এলাকায় তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেও মাইকিং করা হয়। তাকে না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তার মধ্যে ছিল। সর্বশেষ রোববার ধানক্ষেত থেকে শিশুটি মরদেহ উদ্ধার করা হয়।

আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম বলেন, রোববার পুলিশ ওই স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধা

1

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

2

ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা

3

জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

4

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

5

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

6

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

7

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

8

লালবাগের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

9

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

10

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প

11

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

12

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএ

13

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্র

14

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

15

দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্র

16

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

17

TEST

18

বিসিবি প্রধান তামিমকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

19

ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন