news editor
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাসির-তামিমার বিয়ে বিতর্কে শেষ কথা বলল আদালত

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। পরে রাকিব অভিযোগ করেন, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন।

এ ঘটনায় অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ এনে দণ্ডবিধির ৪৯৭, ৫০০ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদীপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থন করে। তামিমা আদালতে দাবি করেন, তিনি আইনগতভাবে পূর্বের স্বামীকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে

1

সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

2

‘ঢাকা আজাদি’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

3

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আট

4

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

5

মহান স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রসহ ৬ প্রভাবশালী দেশের শুভেচ

6

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

7

মধ্যপ্রাচ্যের বাইরে জ্বালানি উৎস খুঁজছে সরকার

8

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি

9

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

10

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন

11

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল

12

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

13

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

14

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

15

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

16

মূত্রনালীতে পাথর কেন হয়

17

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

18

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটি

19

রেলওয়ের বহরে ভারত থেকে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন