news editor
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভিজিএফের চাল বিতরণে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা’

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। চাল বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না; অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


শনিবার (৭ মার্চ) কলমাকান্দায় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনিবার্য কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চান। এই ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

পবিত্র রমজান উপলক্ষে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে অংশ নেন কলমাকান্দা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিটি গ্রুপে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম স্থান অধিকারীদের একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারীদের নরমাল ডিনার সেট দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি যাইনুল আবেদীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে : জ্বালানি উপদেষ্টা

1

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরা

2

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

3

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

4

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি

5

এবার বন্ধের পথে ডিএপি সার কারখানা

6

মুরগির খামারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা

7

পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

8

আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

9

নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ

10

ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত

11

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্

12

কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার

13

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

14

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশুসহ ২ আনসার সদস্য

15

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্

16

উত্তরায় বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

17

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আট

18

সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

19

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন