news editor
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বের ৭০–৮০ শতাংশ ইলিশ উৎপাদন বাংলাদেশে হয়: মৎস্য প্রতিমন্ত্রী

বিশ্বে উৎপাদিত মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। এই মূল্যবান সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, জাটকা ধরা সম্পূর্ণভাবে বন্ধ করা গেলে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ইলিশ গবেষণা: অর্জিত সাফল্য, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

মৎস্য প্রতিমন্ত্রী জানান, গত দুই মাসে প্রায় ৪০ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। প্রতিটি পরিবারকে ৮০ কেজি চাল, ১২ কেজি আটা, ১০ লিটার তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি ডাল এবং ১৬ কেজি আলু দেওয়া হচ্ছে, যার মোট মূল্য প্রায় ছয় হাজার টাকা। অতীতে জেলেরা এত পরিমাণ সহায়তা পায়নি বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে জেলেদের সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যরাও সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আমিন উর রশিদ। সভাপতিত্ব করেন ড. অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া আরও বক্তব্য দেন মোঃ জিয়া হায়দার চৌধুরী, ড. কাজী আহসান হাবীব এবং ড. মো: মোতালেব হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ আশরাফুল আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে পরিচয় পেয়েও সাংবাদিকদের বেধড়ক পিটুনি

1

বোতল হাতে আক্রমণের চেষ্টা, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

2

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুর

3

অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা, মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিল

4

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতি

5

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

6

রোববার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাস

7

সংসদের স্পিকার পদে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

8

মেট্রোরেল শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না

9

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

10

পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-

11

রাজধানীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ জনের লাশ উদ্

12

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহ

13

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ

14

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

15

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহ

16

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

17

বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

18

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

19

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন